ঢাকাThursday , 8 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় টেস্টে খেলতে সমস্যা নেই ওয়ার্নারের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ডারবান টেস্টে দল জিতলেও কুইন্টন ডি ককের সঙ্গে অপেশাদার আচরণের জন্য শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আইসিসির কোড অব কোড অব কন্ডাক্টের লেভেল ২ এর সঙ্গে আচরণ সাংঘর্ষিক হওয়ায় ওয়ার্নারকে ম্যাচ ফির ৭৫ শতাংশ ও ৩ ডিমেরেট পয়েন্ট জরিমানা করেছে আইসিসি।
ম্যাচ রেফারি জেফ ক্রো’র দেওয়া এমন শাস্তির কারণে ওয়ার্নারের দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। লেভেল ২ এর শাস্তির জন্য সর্বোচ্চ ৪ ডিমেরিট পয়েন্ট পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে। ওই শাস্তি পেলে স্বয়ংক্রিয়ভাবে পরের এক টেস্ট অথবা দুটি ওয়ানডে/টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞা পেয়ে যান ক্রিকেটাররা। তবে ওয়ার্নার ৩ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় ওই শাস্তি থেকে বেঁচে গেছেন। এর ফলে পোর্ট এলিজাবেথে শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন অসি এ ওপেনার।
ডারবান টেস্টের চতুর্থ দিনে চা বিরতির সময় ড্রেসিংরুমে যাওয়ার পথে কুইন্টন ডি ককের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ওয়ার্নার। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওয়ার্নার ও ডি কিক তর্কে জড়িয়ে পড়েন। এরপর আগ্রাসী ভাব নিয়ে ডি ককের দিকে ওয়ার্নার ছুটে গেলে তার সহকর্মীরা তাকে শান্ত করেন।
ওয়ার্নারের অভিযোগ, মাঠে তার স্ত্রীকে নিয়ে নাকি অপমানজনক মন্তব্য করেছিলেন ডি কক। এরপর প্রোটিয়া উইকেটরক্ষকের প্রতি ক্ষেপে যান তিনি।