ঢাকাWednesday , 7 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর আরেকটি গোলের রেকর্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের জন্ম দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো আরো এক রেকর্ডে নাম লেখালেন। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা নয় ম্যাচে গোল করলেন রিয়াল মাদ্রিদ তারকা।
শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার রাতে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় টানা অষ্টমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। প্রথম লেগে জোড়া গোল করা রোনালদো ফিরতি লেগে করেছেন একটি গোল।
পিএসজির মাঠে ৫১ মিনিটে লুকাস ভাসকেজের ক্রস থেকে হেডে রিয়ালের প্রথম গোলটি করেন রোনালদো। আর এই এক গোলেই চ্যাম্পিয়নস লিগে প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রুড ফন নিস্টলরয়ের টানা নয় ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছেন রোনালদো। নিস্টলরয় রেকর্ড গড়েছিলেন ২০০৩ সালে।
গত মৌসুমের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনালদো। আর এই মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন। এই নয় ম্যাচে তার মোট গোল ১৪টি। নিস্টলরয়ের ছিল ১২টি।