ঢাকাWednesday , 7 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতা টু দিল্লি, পুরোনো দায়িত্বে গম্ভীর

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে দুবার শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন গৌতম গম্ভীর।
১১তম আসরে কলকাতার জার্সিতে গম্ভীরকে দেখা যাবে না, তা পুরোনো খবর। নিলামের আগেই দিল্লি ডেয়ারডেভিলস তাকে দলে ভেড়ায়। ঘরের ছেলেকে পেয়ে প্রথম শিরোপার অপেক্ষা ঘোচাতে চায় দিল্লি। তাইতো তার কাঁধেই দিয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। বুধবার দিল্লি ডেয়ারডেভিলস তাদের অধিনায়ক হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করে।
এবারের নিলামের আগে গম্ভীরকে ২ কোটি ৮০ লাখ রূপিতে দলে নেয় দিল্লি। ফের অধিনায়কের দায়িত্ব পেয়ে খুশি গম্ভীর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘দিল্লি ডেয়ারডিভিলসের অধিনায়কত্বে ফিরতে পেরে গর্বিত। অধিনায়কত্ব পেয়ে আবারো নিজের শহরকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পেলাম। আমি বিশ্বাস করি আমাদের দলটা বেশ ভালো। খেলোয়াড়ের বিচক্ষণতা এবং নিবেদন দারুণ। রিকিং পন্টিংয়ের (কোচ) সঙ্গে কাজ করতে পারাটাও হবে দারুণ। সে নিজেও একজন চ্যাম্পিয়ন।’
আইপিএলের শুরুতে দিল্লিতেই ছিলেন গম্ভীর। ২০১০ সালে দিল্লি থেকে কলকাতায় নাম লেখান তিনি। সাত বছরে দুবার জেতেন ট্রফি। নিজ শহরের দলে তিন মৌসুম খেললেও বলার মতো পারফরম্যান্স নেই। এবার সেই আক্ষেপও দূর করতে চান গম্ভীর।
‘দিল্লির জন্য সব সময়ই আমার হৃদয় অনুভূত হয়। তিন বছর এখানে খেলেছি। এটা দারুণ কিছু। দিল্লির হয়ে খেলেই শেষ করতে চাই। কলকাতার হয়ে দুবার পেরেছি, আশা করছি তৃতীয়টা দিল্লির হয়ে করত পারব। দিল্লির ছেলে হিসেবে প্রত্যাশা করছি দিল্লি ডেয়ারডেভিলস এবার দারুণ কিছু করবে’- বলেন গম্ভীর।
দিল্লির কোচ রিকি পন্টিং বলেছেন, ‘গৌতম দীর্ঘদিন ধরেই অধিনায়কত্ব করছে। সে সব সময় নিজেকে প্রমাণ করেছে। একজন ব্যাটসম্যান হিসেবেও এবং অধিনায়ক হিসেবেও। তার ব্যক্তিত্ব দারুণ এবং সব সময় আত্মবিশ্বাসী থাকে। এটা দলের বাকিদের বেশ কাজে আসবে। ড্রেসিং রুমের গৌরব হবে গৌতম। ফ্র্যাঞ্চাইজি তাকে অধিনায়ক হিসেবে বেশ গর্বিত।’