ঢাকাWednesday , 7 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেইলের আগে শুধু টেন্ডুলকার ও আমলা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কাইরন পোলার্ড, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলরা বিশ্বকাপ বাছাইপর্বে খেলছেন না। ওয়েস্ট ইন্ডিজকে ২০১৯ বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে বাছাইপর্বে খেলছেন ক্রিস গেইল। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে সেই পথে দলকে এক ধাপ এগিয়ে দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
হারারেতে কাল নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে বড় অবদান গেইলের। ৯১ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। তার সঙ্গে শিমরন হেটমায়ারের ১২৭ রানের সুবাদে ৩৫৭ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন হারারের ওল্ড হারারিয়ানস মাঠে ছক্কার বৃষ্টি নামিয়েছিলেন গেইল। ১১ ছক্কা ও ৭ চারে সাজান ১২৩ রানের টর্নেডো ইনিংস। এটি তার ক্যারিয়ারের ২৩তম ওয়ানডে সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে দারুণ এক কীর্তিও গড়েছেন গেইল। ওয়ানডে ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১১টি ভিন্ন দেশের বিপক্ষে তিনি সেঞ্চুরি করলেন।
গেইলের আগে এই কীর্তি গড়েন শুধু ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। এবার এই দুজনের পাশে বসলেন ক্যারিবীয় তারকা।
বড় দলগুলোর মধ্যে একমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষেই এখনো কোনো সেঞ্চুরি পাননি গেইল। ৩১ ম্যাচে সর্বোচ্চ ইনিংস ৯২। সেঞ্চুরি পাননি আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ডের বিপক্ষেও। যদিও এই তিন দলের বিপক্ষে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি, নেদারল্যান্ডের বিপক্ষে ২টি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন একটি ম্যাচ।