ঢাকাWednesday , 7 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাপুয়া নিউ গিনিতে ফের ভূমিকম্প, নিহত ১৮

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনিতে ফের ভূমিকম্পে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণের পার্বত্য এলাকা সাউদার্ন হাইল্যান্ডসে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের কিছু পরে ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বানডো বলেছেন, ‘আমি কেবল মাত্র গত রাতে ১৮ জন নিহত হওয়ার খবর পেয়েছি।’
তিনি বলেন, ‘দেখা যাচ্ছে হাইডস এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে সেখানকার হতাহতের সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। তবে এটা অনেক বড় গ্রাম যেখানে অনেক লোকের বাস।’  গত ২৬ ফেব্রুয়ারি একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় নিহত হয় ৫৫ জন।