ঢাকাMonday , 5 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৯ মার্চ শ্রিয়ার বিয়ে?

Link Copied!

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে গুঞ্জন ওঠে, কথিত রাশিয়ান প্রেমিকের সঙ্গে মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসবেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। কিন্তু পরবর্তী সময়ে শ্রিয়ার মা বিষয়টি অস্বীকার করেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আবারো গুঞ্জন উঠেছে সেই প্রেমিক আন্দ্রেই কসচেভের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন শ্রিয়া। ১৯ মার্চ লেক প্যালেস হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে। এজন্য প্রস্তুতিও নিচ্ছেন শ্রিয়া।
শ্রিয়ার প্রেমিক আন্দ্রেই স্পোর্টসম্যান ও ব্যবসায়ী। গত বছর মালদ্বীপে বেড়াতে গিয়ে পরিচয় হয় তাদের। তারপর থেকে ডেট করছেন এই জুটি। তবে শ্রিয়া বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
শ্রিয়া সরন অভিনীত সর্বশেষ সিনেমা ‘পয়সা উসুল’। এতে নান্দামুরি বালাকৃষ্ণার বিপরীতে অভিনয় করেন তিনি। এ ছাড়া তার হাতে আছে বেশ কয়েকটি নতুন সিনেমা। এর মধ্যে ‘নারাগাসুরন’ সিনেমায় অরবিন্দ স্বামীর বিপরীতে, ‘তারকা’ সিনেমায় নানা পাটেকারের বিপরীতে অভিনয় করবেন এ অভিনেত্রী।
মালায়ালাম সিনেমা ‘সল্ট অ্যান্ড পিপার’-এর রিমেক হচ্ছে ‘তারকা’। এ ছাড়া তেলেগু ভাষার ‘বীরা ভোগা বসন্ত রায়ালু’ সিনেমাতেও অভিনয় করবেন তিনি। এতে সুধির বাবুর সঙ্গে জুটি বাঁধবেন শ্রিয়া।