ঢাকাMonday , 5 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়া বিশ্বকাপের আর ১০০ দিন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ আসরের আর মাত্র ১০০ দিন বাকি রয়েছে। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর পর্দা উঠার আগে চলছে জোরেসোরে ক্ষণগণনা। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর বিশ্বকাপের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ফুটবল প্রেমীরা। বিশ্বব্যাপি কোটি ফুটবল ভক্তদের অপেক্ষা রাত পোহালেই দুই অঙ্কে নেমে আসবে। দিন যত যাচ্ছে বাড়ছে ততই উত্তেজনা।
বিশ্বকাপের উদ্বোধনী দিনে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে স্বাগত জানাবে রাশিয়া। গ্রুপ ‘এ’ এর ম্যাচে মুখোমুখি হবে এ দু’দল। এক মাস ব্যাপী ২১তম বিশ্বকাপ আসরের পর্দা নামবে ১৫ জুলাইয়ের ফাইনালের মধ্য দিয়ে। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
আসন্ন আসরে গ্রুপ পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ‘এফ’ গ্রুপে লড়তে হবে সুইডেন, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ‘ডি’গ্রুপে গতবারের রানার্সআপ আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। বাছাইপর্ব থেকে সবার আগে মূল পর্বে নাম লেখানো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে ‘ই’ গ্রুপে। গ্রুপপর্বে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার বিপক্ষে খেলবে নেইমার-কুতিনহো-গ্যাব্রিয়েল জেসুসরা।