ঢাকাMonday , 5 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোমাঞ্চকর ম্যাচে চেলসিকে হারাল ম্যানসিটি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে আবারও সেরাটা জানান দিল। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিকে ইতিহাদ স্টেডিয়ামে ১-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দলটি।
চেলসির বিপক্ষে জয়ের ব্যবধানটা খুব বড় না হলেও ম্যাচের ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল ম্যানসিটি। অতিথি হিসেবে চেলসি রক্ষনাত্মক খেলতে থাকলেও স্বাগতিক সিটিকে আটকে রাখতে পারেনি। আর চেনা মাঠে এমন জয়ে ইংলিশ লিগ শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানসিটি।
প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণ করলেও গোল পায়নি সিটি। তবে দ্বিতীয়ার্ধে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাঁদের। ম্যাচের ৪৬তম মিনিটেই ডেভিড সিলভার নিচু হয়ে আসা ক্রস থেকে গোল করেন বের্নার্দো সিলভা। পিছিয়ে পড়ার পরও খেলায় ফিরতে পারেনি চেলসি। দ্বিতীয়ার্ধে আর জালের দেখা পায়নি স্বাগতিক ম্যানচেস্টার সিটিও। আর তাই শেষ পর্যন্ত লিগে অষ্টম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে অ্যান্তেনিও কন্তের দল।
এ জয়ে ইংলিশ লিগে চলতি মৌসুমে উড়তে থাকা সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ২৯ ম্যাচ শেষে ৭৮ এ। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে ইতিহাদ স্টেডিয়ামে ক্লাবটি। সমান ২৯ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৬০। আর বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ২৯ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের পঞ্চম অবস্থানে।