ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নিজস্ব পদ্ধতিতে’ যুক্তরাষ্ট্রকে জবাব দেবে উ. কোরিয়া

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটন সিউলের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালালে ‘নিজস্ব পদ্ধতিতে’ তার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। কেসিএনএ’র বক্তব্যকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় অবস্থান বলে বিবেচনা করা হয়।
বার্তা সংস্থাটি বলেছে, ‘যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে যৌথ সামরিক মহড়া চালায় তাহলে পিয়ংইয়ং নিজস্ব পদ্ধতিতে তার জবাব দেবে। সে অবস্থায় উদ্ভূত পরিস্থিতির পুরো দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।’
কেসিএনএ আরো বলেছে, সাম্প্রতিক সময়ে দুই কোরিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যে সূচনা হয়েছিল যৌথ মহড়া চালানো হলে তা ঝুঁকির মধ্যে পড়বে।
এদিকে দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একজন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আগামী এপ্রিল মাসে সিউলের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাতে চায় ওয়াশিংটন।