ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে বেড়েছে মুসলিমবিরোধী অপরাধ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে মুসলমানদের ওপর হামলার ঘটনা বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী- ২০১৭ সালে ৯৫০ মুসলমান ব্যক্তি ও মুসলিম প্রতিষ্ঠানের ওপর হামলা হয়েছে। মুসলিম প্রতিষ্ঠানের বেশির ভাগই মসজিদ। দেশটির সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রাণালয় থেকে বলা হয়, এসব হামলায় ৩৩ জন আহত হন। এসব হামলার মধ্যে ছিল হিজার পরিহিত মুসলিম নারীদের ওপর হামলা এবং মসজিদ ও অন্যান্য মুসলিম প্রতিষ্ঠানের ওপর হামলা।
স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তথ্য অনুযায়ী গত বছর মুসলিম প্রতিষ্ঠানে কমপক্ষে ৬০টি হামলার ঘটনা ঘটেছে। আর এসব ঘটিয়েছে ডান চরমপন্থীরা। তুর্ক গণমাধ্যম আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এটি উল্লেখ করেছে। গত জানুয়ারি থেকে পুলিশ মুসলিমদের ওপর হামলার ঘটনাকে বিশেষ ক্যাটাগরিতে নিবন্ধন করছে। দেশটির মুসলমান নাগরিকদের অনুরোধে এমন পদক্ষেপ নিয়েছে পুলিশ।
৮১.৮ মিলিয়ন লোকের বাস জার্মানিতে। আর মুসলিম জনসংখ্যার দিক থেকে পশ্চিম ইউরোপে এটি দ্বিতীয় বৃহত্তম দেশ। জামার্নিতে মোট ৪.৭ মিলিয়ন মুসলমান বাস করে। তাদের মধ্যে তিন মিলিয়ন তুর্কি বংশোদ্ভূত। তারা তুর্কি বংশোদ্ভূত দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম, তাদের পূর্বপুরুষরা ১৯৬০ সালে জার্মানিতে এসেছিল।