ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোয়াইট হাউসের কাছে মাথায় গুলি করে আত্মহত্যা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসের কাছে এক ব্যক্তি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। বিবিসি ও রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুরের অল্প আগে ওই ব্যক্তি হোয়াইট হাউসের উত্তর পাশের বেড়ার কাছে এসে নিজের মাথায় কয়েকটি গুলি করেন।
এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে । মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউ ধরে ওই ব্যক্তি হোয়াইট হাউসের বেড়ার কাছে আসে। এরপর সে একটি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করে। তবে এর কোনোটিই হোয়াইট হাউসকে লক্ষ্য করে ছোড়া হয়নি।
এদিকে ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। ফ্লোরিডার একটি অবকাশ কেন্দ্রে ছিলেন তারা । শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনে ফিরে একটি ডিনারে তাদের অংশ নেওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চারপাশে অনেক ভিড়ের মধ্যেই ওই ব্যক্তি নিজের মাথায় গুলি করে।এদিকে টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ঘটনাস্থল থেকে অনেক লোককে দৌঁড়ে সরে যেতে দেখা গেছে।
ঘটনার পরপরই হোয়াইট হাউসের আশপাশের রাস্তায় লোক ও গাড়ি চলাচল বন্ধ করে দেয় পুলিশ। কর্তৃপক্ষ এখনো আত্মহত্যাকারী ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।