ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাবিতে ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি অনুষ্ঠানে জাফর ইকবালকে অজ্ঞাত এক ব্যক্তি ছুরিকাঘাত করে।
উপস্থিত শিক্ষার্থীরা জানান, ওই বিভাগে তাদের একটি অনুষ্ঠান চলছিল। অধ্যাপক ড. জাফর ইকবাল ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন। তখনই ভিড়ের মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করে। ঘটনার পর আহত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তার শারীরিক অবস্থার খবর পাওয়া যায়নি।
ওই হামলাকারীর পরিচয় কেউ জানাতে না পারলেও শিক্ষার্থীরা জানান তাকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর জহির উদ্দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।