ঢাকাSaturday , 3 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে চলে গেলেন জামালউদ্দিন

Link Copied!

বিনোদন ডেস্ক : মাথায় পুরোপুরি টাক পড়ে গেছে। চামড়ায় ধরেছে ভাঁজ। প্রবীণ এ ব্যক্তির পরনে ব্লেজার। চোখে চশমা। কুরিয়ার সার্ভিসের কাউন্টারে এসে একে একে তিনটি শিশি এগিয়ে দিয়ে বলেন, ‘লন্ডন, নিউ ইয়র্ক, দুবাই’। কর্তব্যরত ব্যক্তিটি বলেন, ‘ভাই কি পাঠালেন?’ জবাবে বৃদ্ধটি বলেন, ‘ছেলে মেয়েদের কাছে সরিষার তেল পাঠালাম।’ এক পর্যায়ে বৃদ্ধটি বলেন, ‘নে বাবা তোরা এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমা।’
এ দৃশ্যটি একটি বিজ্ঞাপনচিত্রের। এটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। টেলিভিশনে বিজ্ঞাপনচিত্রটি প্রচারের পর বৃদ্ধের শেষের সংলাপটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিজ্ঞাপনচিত্রে এই বৃদ্ধের চরিত্র রূপায়নকারীর নাম কাজী জামালউদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
প্রয়াত কাজী জামালউদ্দিন আহমেদের ছেলে কাজী এম আহমেদ জানিয়েছেন, আজ শনিবার বাদ জোহর গুলশান কেন্দ্রীয় মসজিদে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জামালউদ্দিনের মরদেহ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করেন জামালউদ্দিন।