বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও সাদিয়া জাহান প্রভা। পরস্পর তারা ভালো বন্ধু। কিন্তু মনে মনে শ্যামল মাওলা প্রভাকে ভালোবাসে। কিন্তু কথাটি প্রভাকে বলতে পারে না।
একদিন শ্যামল মাওলাকে সঙ্গে নিয়ে কক্সবাজার যান প্রভা। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। তবে এটা বাস্তবজীবনের কোনো ঘটনা নয়। এমনটা দেখা যাবে ‘সূর্য সাঁতার’ নামে একক নাটকে।
‘সূর্য সাঁতার’ নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত ও বিশ্বজিত দত্ত। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও প্রভা। সম্প্রতি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
দয়াল সাহার রচনায় নাটকটি আজ শুক্রবার রাত ৯টায় বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

