ঢাকাFriday , 2 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্র শিল্পীরা পাচ্ছেন ডিজিটাল কার্ড

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। কয়েক মাস আগে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত হন। এরপর সমিতির সিনিয়র শিল্পীদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এ ছাড়া সমিতির অবকাঠামোগত উন্নয়ন করা হয়।
এবার শিল্পীদের হাতে তুলে দিচ্ছে ডিজিটাল কার্ড। যে কার্ডের মাধ্যমে শিল্পীদের সকল তথ্য অনায়েসেই পাওয়া যাবে। এ ছাড়া এ কার্ডের মাধ্যমে ইনসাফ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট পাবেন শিল্পীরা। এমনটাই জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমরা শিল্পীদের হাতে ডিজিটাল কার্ড তুলে দিচ্ছি। এ কার্ডের মাধ্যমে শিল্পীরা চিকিৎসা সুবিধাসহ বিভিন্নরকম সুবিধা পাবেন। ইতোমধ্যে আমরা ইনসাফ হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এখানে চিকিৎসা নিলে শিল্পীরা ডিসকাউন্ট পাবেন। এ ছাড়া আরো কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হবো। সেখান থেকেও শিল্পীরা সুবিধা পাবেন।’
গতকাল বৃহস্পতিবার শিল্পী সমিতির কার্যালয় থেকে শিল্পীদের এই কার্ড প্রদান করা শুরু হয়েছে বলেও জানান জায়েদ খান।