ঢাকাFriday , 2 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রস টেলর ইনজুরিতে, ফিরেছেন উইলিয়ামসন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। তিনি উরুর সমস্যায় ভুগছেন। তবে আশার বিষয় হল, দলে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি। তবে তৃতীয় ওয়ানডের আগে তাকে পুরোপুরি ফিট বলে ছাড়পত্র দেওয়া হয়েছে। অবশ্য শনিবার আরো একবার তার অ্যাসেসমেন্ট করা হবে।
তবে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন শনিবারের ম্যাচে টেলর ও উইলিয়ামসন উভয়েই খেলতে পারবেন। ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে যেতে চায় তারা।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ৩ উইকেটে জিতে নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বেন স্টোকসের অলরাউন্ড নৈপূণ্যে ইংল্যান্ড জয় পায় ৬ উইকেটে। তাতে সিরিজে ফেরে সমতা। আগামীকাল শনিবার ওয়েলিংটনে সিরিজের ‍তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।