ঢাকাWednesday , 28 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইন্ডিজের বিপক্ষে জয়ে আফগান বোলারের হ্যাটট্রিক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিজেদের সক্ষমতার কথা জানান দিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ শুরুর আগে দারুণ ফর্মে রয়েছে দলটি।
২০১৯ সালে ইংল্যান্ড অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে আগামী মাসের শুরুতেই বাছাইপর্বের লড়াইয়ে নামবে আফগানিস্তান। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে দলটি। গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ডার্কওয়ার্থ- লুইস পদ্ধতিতে ২৯ রানে হারিয়েছে আফগানিস্তান।
আফগানদের হয়ে এই ম্যাচে দারুণ এক হ্যাটট্রিকে দলের জয়ে ভূমিকা রাখেন দৌলত জাদরান। হোক না প্রস্তুতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইয়ের আগে এমন ঝাঝালো পারফরম্যান্সে প্রতিপক্ষকে এক প্রকার বার্তা দিয়ে রাখল আফগান বোলাররা।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২০ তম ওভারে শেষ তিন বলে তিনটি উইকেট তুলে নেন দৌলত। ওভারের চতুর্থ বলে সিমরন হেটমায়ারকে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে বিদায় করেন দৌলত জাদরান। পঞ্চম বলে উইন্ডিজ ক্রিকেটার রবম্যান পাওয়েলকে ফেরান তিনি। আর ওভারের শেষ বলে কার্লোস ব্রাফেটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূরণ করেন দৌলত জাদরান।
জিম্বাবুয়ের হারারেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে আফগানিস্তান। বৃষ্টির কারনে ডিএল মেথডে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৪০। কিন্তু আফগান বোলারদের দাপটে ২৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হয় ক্যারিবীয়রা।