ঢাকাWednesday , 28 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিক টু-তে থাকছেন জ্যাকলিন

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনয়শিল্পী সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কিক সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে এ জুটির রেস-থ্রি। এরপর কিক-টু সিনেমায় তৃতীয়বারের মতো জুটি বাঁধবেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে গুঞ্জন ওঠে, কিক-টু সিনেমায় জ্যাকলিনের পরিবর্তে অভিনয় করবেন অ্যামি জ্যাকসন। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম সিক্যুয়েল নির্মাণ করব। প্রায় এক বছর হলো আমি এর চিত্রনাট্য লেখছি। আমার আরো অনেক কাজ থাকাই একটু সময় নিচ্ছি। আবারো লেখার কাজ শুরু করব। সালমানের বর্তমানের সব সিনেমার কাজ শেষ আগামী বছর এর শুটিং শুরু করব। ২০১৯ সালের বড়দিনে কিক-টু মুক্তি পাবে।’
কিক-টু সিনেমায় জ্যাকলিন থাকছেন না এই গুঞ্জনের সূত্রপাত নিয়ে তিনি বলেন, ‘এক অনুষ্ঠানে সালমান আমার হাতে সেরা পরিচালকের পুরস্কার তুলে দিয়ে মজা করে বলেছিলেন, ‘কিক-টু প্রস্তুত, জ্যাকলিন এতে থাকছেন না।’ তিনি মজা করেছেন কিন্তু খবর ছড়িয়েছে জ্যাকলিন থাকছেন না।’
সিনেমায় জ্যাকলিনের অভিনয় নিশ্চিত করে এই নির্মাতা বলেন, ‘আমি চিত্রনাট্য শেষ করার পরই সম্পূর্ণ নিশ্চিত হতে পারব। কিন্তু এখন পর্যন্ত আমি যা লিখছি তাতে তিনি রয়েছেন। কিন্তু এই বিষয়ে চূড়ান্ত কথা বলার এখনো সময় হয়নি।’
কিক সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান-জ্যাকলিন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছিলেন-রণদীপ হুদা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, মিঠুন চক্রবর্তী, অর্চনা পুরন সিং প্রমুখ।