ঢাকাTuesday , 27 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্যাজার্ডকে নতুন প্রস্তাব চেলসির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দারুণ ফর্মে থাকায় গত কয়েক মৌসুম ধরেই বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ডের প্রতি আগ্রহ দেখিয়ে আসছে ইউরোপের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। গ্রীষ্মের দলবদলের জানালা খোলার আগেই এবারও চেলসির এ তারকার ওপর চোখ রাখছে লস ব্লাঙ্কোসরা। আর তাই ফর্মে থাকা এ তারকাকে স্টামফোর্ড ব্রিজে ধরে রাখতে নতুন প্রস্তুাব দিয়েছে চেলসি।
বর্তমান চুক্তি অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত চেলসির সঙ্গে মেয়াদ রয়েছে হ্যাজার্ডের। তারপরও চুক্তি নবায়নের জন্য হ্যাজার্ডকে সপ্তাহে ৩ লাখ পাউন্ড বেতন দিতে আগ্রহ প্রকাশ করেছে চেলসি।
হ্যাজার্ড ছাড়াও চেলসির নির্ভরযোগ্য গোলরক্ষক থিবু করতোয়ার প্রতি আগ্রহ রয়েছে রিয়াল মাদ্রিদের। এছাড়া নিজেদের আক্রমণভাগে শক্তি বাড়াতে পিএসজির নেইমার ও বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কি এবার রিয়ালের নজরে রয়েছেন। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান হ্যাজার্ডের বেশি প্রশংসা করায় তাকে নিয়ে বিপদ দেখছেন চেলসি সমর্থকরা। হ্যাজার্ডের ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট রিয়ালের এই ফরাসি কোচ।
ইংলিশ লিগের বর্তমান শিরোপাধারী দল চেলসি। তবে গতবারের মতো এবার পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করতে পারছে না দলটি। ২৮ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে অ্যান্তেনিও কন্তের চেলসি। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে সবার উপরে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।