ঢাকাTuesday , 27 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে ‘বেঙ্গল বিউটি’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : লাক্স সুন্দরী মুমতাহিনা চৌধুরী টয়া। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ‘বেঙ্গল বিউটি’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন প্রবাসী রাহশান নূর। শুটিং শেষে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে সেন্সর সূত্র বলেন, ‘সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে এটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে।’
পুরোনো দিনের সুন্দর একটি প্রেম কাহিনি নিয়ে গড়ে উঠেছে ‘বেঙ্গল বিউটি’ সিনেমার গল্প। সত্তর দশকে একজন মেডিক্যাল শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে টয়াকে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য ওই সময়ের বেশ কিছু সিনেমা দেখেছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। তখনকার মেয়েরা কী ধরনের পোশাক পরতেন, কীভাবে কথা বলতেন সব শিখেছেন তিনি।
এ সিনেমায় টয়া ছাড়াও আরো অভিনয় করেছেন সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম বাশার, জিএম শহিদুল আলম, নাজিবা বাশার, নেইলি আজাদ প্রমুখ। পরিচালনার পাশাপাশি একটি চরিত্রেও অভিনয় করেছেন তিনি।