ঢাকাTuesday , 27 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো পরিচালনায় পরমব্রত

Link Copied!

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০১১ সালে ‘জিয়ো কাকা’ সিনেমার মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান তিনি। আবারো ‘খেলেছি আজগুবি’ নামে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরমব্রত। এটি তার নির্মিত পঞ্চম সিনেমা।
গল্প প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র এক আফ্রিকান ফুটবলার। যার নাম খেলেছি আজগুবি। অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাড় করার জন্য একটি মিশন নিয়ে ভারত আসে সে। কিন্তু ভারতের এয়ারপোর্ট থেকে তাকে যাদের পিকআপ করার কথা ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয় সে। এতে সমস্যায় পড়ে ‘খেলেছি’। এমন পরিস্থিতিতে তাকে সাহায্য করে রাজু আর সাংবাদিক বনি। অনেক ঝামেলার পর কলকাতা শহরে রটে যায় আজগুবি একজন তারকা ফুটবলারের কথা। যে বড় কোনো টুর্নামেন্টে ‘নতুন বাগান’ কিংবা ‘ইয়ং বেঙ্গল’ -এর জন্য খেলবে।’
সিনেমার গল্প আফ্রিকান ফুটবলারের চরিত্রে অভিনয় করবেন ব্রাজিলের ফুটবলার ও সুপার মডেল ব্রুনো ভেনচুরা। রাজু চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চ্যাটার্জি। সাংবাদিকের চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে।
পরমব্রত আরো বলেন, ‘সিনেমাটির প্রেক্ষাপট ফুটবল পাগল এই কলকাতা শহরকে কেন্দ্র করে। কিন্তু এটি ঠিক স্পোর্টস ফিল্ম নয়। বরং সিচুয়েশনাল কমেডি। খেলেছি, রাজু বা বনির মতো চরিত্রদের শহরটায় বেঁচে থাকার গল্প, তাদের বন্ধুত্বের গল্প। আরো একটা বিষয় হলো- কলকাতা শহরে ইউরোপ বা আমেরিকা থেকে বিদেশিরা এলেই আমরা তাদের খুব সম্মান করি কিন্তু একজন আফ্রিকান এলে তাকে আমরা অনেকেই সেই সম্মান দিই না। আমাদের দেশের কিছু মানুষ এখনো বর্ণবৈষম্যের উর্ধ্বে ভাবতে পারে না।’
এ ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখার্জি ও পরাণ বন্দ্যোপাধ্যায়। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন রোহন ঘোষ। সংগীত পরিচালনা করছেন নীল দত্ত, অর্ক মুখার্জি আর নবারুণ। সিনেমাটির সূচনা সংগীত গাইবেন অরিজিত সিং। ৬ মার্চ থেকে শুরু হবে শুটিং। আগামী জুলাই মাসের শেষ কিংবা আগস্ট মাসের শুরুতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।