ঢাকাMonday , 26 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুটিং বাদ দিয়ে ছুটি কাটাবেন রাম চরণ

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম সুপারস্টার রাম চরণ। তার পরবর্তী সিনেমা ‘রাঙ্গাথালাম ১৯৮৫’। গত বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হয়। এটি পরিচালনা করছেন সুকুমার।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু ও রাম চরণ। এখনো সিনেমাটির শুটিং বাকি রয়েছে কিন্তু রাম চরণ শুটিং না করে কিছু দিনের জন্য ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যেতে চান। এ নিয়ে বিপাকে পড়েছেন নির্মাতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রাম চরণ বর্তমানে ‘রাঙ্গাথালাম ১৯৮৫’ সিনেমার কাজ করছেন। কিন্তু হঠাৎ করেই শুটিং বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে যেতে চাইছেন এই নায়ক। তবে দেশে ফিরেই সিনেমাটির বাকি অংশের শুটিং করবেন। কিন্তু রাম চরণের এমন সিদ্ধান্তে ইন্ডাস্ট্রির অনেকে হতবাক।
বলিউডের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাটি তেলেগু ভাষায় রিমেক হবে। পরিচালক বোয়াপতি শ্রীনু তেলেগু প্রেক্ষাপটে চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করছেন। এতে সালমান খানের করা চরিত্রটি রাম চরণের রূপায়ন করার কথা রয়েছে।