ঢাকাMonday , 26 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়েঙ্গারকে ‘শূন্য’ রেখে গার্দিওলার প্রথম শিরোপা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আর্সেনালের হয়ে প্রায় দুই যুগের ক্যারিয়ারে লিগ কাপের শিরোপাটা অধরাই রয়ে গেল আর্সেন ওয়েঙ্গারের। আর্সেনালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ কাপের শিরোপা জিতেছে গেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডে এটিই গার্দিওলার প্রথম শিরোপা।
এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জিতেছেন সাতবার করে, প্রিমিয়ার লিগ তিনবার। লিগ কাপ বা ক্যারাবাও কাপের ট্রফিটাই শুধু হাতে নেওয়া হয়নি ওয়েঙ্গারের। তার অধীনে ২০০৭ ও ২০১১ সালের ফাইনালে উঠে খালি হাতে ফিরেছিল ‘গানার’রা। ২০১৮ সালে এসে আরো একবার শূন্য হাতেই ফিরতে হলো ওয়েঙ্গার ও তার শিষ্যদের।
সব মিলিয়ে আটবার লিগ কাপের ফাইনালে উঠে ছয়বারই হারল আর্সেনাল। টানা তিনবার ফাইনালে হারা একমাত্র দল তারাই। আর ওয়েঙ্গারের চেয়ে বেশিবার আর কোনো কোচ এই প্রতিযোগিতার ফাইনাল হারেননি। স্যার অ্যালেক্স ফার্গুসন হেরেছিলেন সমান তিনবার। তবে তিনি চারবার শিরোপাও জিতেছেন।
অন্যদিকে ম্যানচেস্টার সিটি পঞ্চমবারের মতো লিগ কাপের শিরোপা ঘরে তুলল। তাদের ওপরে আছে শুধু আটবার জেতা লিভারপুল। আর গার্দিওলার দল স্পেন ও জার্মানির কাপ প্রতিযোগিতায় আটবার ফাইনালে উঠে সাতবারই শিরোপা জিতেছিল। শুধুমাত্র ২০১১ কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল তার দল বার্সেলোনা। এবার তিনি ইংল্যান্ডে নিজের প্রথম ফাইনালেই শিরোপার স্বাদ পেলেন।
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাতের ফাইনালে প্রথম সুযোগটা পেয়েছিল অবশ্য আর্সেনালই। ম্যাচের অষ্টম মিনিটে ছয় গজ বক্স থেকে পিয়ের-এমেরিক অবামেয়াংয়ের নেওয়া শট ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক ক্লদিও ব্রাভো।
উল্টো ১৮ মিনিটে গোল হজম করে বসে আর্সেনাল। সিটিকে এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। ব্রাভোর গোলকিক থেকে লাফিয়ে হেড করতে গিয়ে বল মিস করেন আর্সেনালের ডিফেন্ডার স্কোদরান মুস্তাফি। বল পেয়ে যান আগুয়েরো। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে গোলরক্ষক ডেভিড ওসপিনার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার। আর্সেনালের বিপক্ষে নিজের শেষ পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করলেন আগুয়েরো।
ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিল আর্সেনাল। কিন্তু ৫৮ মিনিটে তাদের সেই আশায় গুঁড়েবালি দেয় সিটি। আরো নির্দিষ্ট করে বললে সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। গোল করে নিজের দলকে ২-০ ব্যবধানে গিয়ে দেন বেলজিয়ান এই ডিফেন্ডার। সাত মিনিট পরেই আর্সেনালের কফিনে তৃতীয় পেরেক ঠুকে দিয়ে ডেভিড সিলভা।