ঢাকাMonday , 26 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল ফ্যানদের মিলনমেলা অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনো কয়েকমাস বাকি। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে ভক্তদের উম্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও নিজের পছন্দের দেশকে সমর্থন জানাতে থাকছে মিলনমেলাসহ নানা আয়োজন। তেমনই একটি মিলনমেলার আয়োজন করেছে ব্রাজিল সমর্থকরা।
রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘ডাই হার্ড ব্রাজিল ফ্যান্স অফিসিয়াল গ্রুপ অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন এই মিলনমেলার আয়োজন করে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক ‘ডাই হার্ড’ ব্রাজিল সমর্থক অংশ নেয়। তাদের এই আয়োজনে অতিথি ছিলেন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যমুনা অয়েল লিমিটেডের কার্যকরী সভাপতি (সিবিএ) ও ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদীন টুটুল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মাছরাঙ্গা টেলিভিশনের স্পোর্টস ইনচার্জ রাকিবুল হাসান, বিশিষ্ট নাটক নির্মাতা মাসুম রেজা, নাটক পরিচালক ইফতেখার ফিরোজ, জোবায়ের শাওন, ব্রাজিল ফ্যান জাফর হোসাইন, শাহরীয়ার আকাশ, আতিকুল ইসলাম, হাসান মাহমুদ, মাহবুবুল হক প্রমুখ।
আলোচনায় বক্তারা দেশের ফুটবলের ভগ্নদশা তুলে ধরে এর উন্নয়নে সরকারকে কাজ করার আহবান জানান। তারা বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলো থেকে ভালা মানের প্রশিক্ষক এনে বাংলাদেশকে ফুটবলেও এগিয়ে নেওয়া সম্ভব। তাহলে একদিন এই দেশও বিশ্বকাপে অংশ নিতে পারবে।