ঢাকাSaturday , 24 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন স্টোকস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিতর্কিত কর্মকান্ডের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন বেন স্টোকস। সাময়িক ভাবে জাতীয় দলের বাহিরে থাকার পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ইংল্যান্ডের জার্সিতে মাঠে নামবেন তিনি।
২৫ ফেব্রুয়ারী হ্যামিলন্টনে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড। আর এই ম্যাচের মধ্যে দিয়েই স্টোকসের মাঠে নামার কথা জানান ইংলিশ অধিনায়ক মরগান।
কিছুদিন আগে একটি মারামারির ঘটনায় অভিযুক্ত হন ইংল্যান্ডের এই ক্রিকেটার। বিস্টলে এই ঘটনাতে অভিযুক্ত হবার পর গত সেপ্টেম্বরে জাতীয় দল থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেই সময় ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায় যে, যতদিন পর্যন্ত তদন্ত শেষ না হবে তত দিন জাতীয় দলের বাহিরে থাকবেন বেন স্টোকস। যার কারণে এতোদিন ক্রিকেট থেকে বাহিরে ছিলেন এই অলরাউন্ডার। কয়েকদিন আগে বিস্টলের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপন করার পরে আবারও জাতীয় দলে যোগ দেন স্টোকস।
কয়েকদিন আগে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে নেট অনুশীলন করেন তিনি। তার সঙ্গে ইংল্যান্ড স্কোয়াডে আরো যোগ দিয়েছেন জো রুট, মঈন আলী, ক্রিস ওকস ও জনি বেয়ারস্টো।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না এই কয়েকজন ক্রিকেটার। আসন্ন ওয়ানডেতে আবারও মাঠ মাতাবেন এই ক্রিকেটাররা।