ঢাকাSaturday , 24 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজয়ের জন্য পাগল টাবু

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রেম-বিয়ে নিয়ে প্রায়ই খবরের শিরোনামে আসেন বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সালমান খান ও ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। বলিউডের অবিবাহিত অভিনেত্রীদের মধ্যে বিয়ে প্রসঙ্গে প্রায়ই আলোচনায় আসেন ৪৬ বছর বয়সি টাবু। এখনো একা জীবনযাপন করছেন তিনি। আর এজন্য দায়ী করেছেন অভিনেতা অজয় দেবগনকে।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে টাবু বলেন, ‘আমরা ২০ বছর ধরে একে অপরকে চিনি। সে ছিল আমার কাজিন সামিরের প্রতিবেশি ও তার ঘনিষ্ঠ বন্ধু। আমার বেড়ে ওঠার বছরগুলোর অংশ অজয়। আমি যখন তরুণী বয়সের তখন সামির ও অজয় গুপ্তচরের মতো আমার পেছনে লেগে থাকত। কোনো ছেলে যদি আমার সঙ্গে কথা বলতে আসত তখন তাকে ওরা মারধর করত। আমার একা জীবনের জন্য ওরা দায়ী কারণ আমি ওদের দুজনের জন্যই পাগল।’
টাবুর প্রিয় তিনজন বন্ধু প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন ওরা সবাই বিবাহিত। আমি এখন ওদেরকে রাত ৩টায় বিরক্ত করতে চাই না, এতে ওরা ভাববে আমি পাগল। ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে পুরোনো বন্ধু ফারাহ খান, যাকে আমি ৩০ বছর ধরে জানি। ফারাহ আমার জন্য সবসময়ই আছে। সে রাত ১০টায় ঘুমিয়ে পড়ে এবং সকাল সকাল ওঠে পড়ে সুতরাং তাকেও রাত ৩টায় বিরক্ত করি না। এ ছাড়া হায়দরাবাদ, চেন্নাইতে আমার কজন বন্ধু রয়েছে।’
বর্তমানে বেশ কটি সিনেমা হাতে রয়েছে টাবুর। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অজয়ের সঙ্গেও কাজ করতে যাচ্ছেন তিনি। এ ছাড়া ‘শুট দি পিয়ানো প্লেয়ার’, ‘সঞ্জু’ ও ‘মিসিং’ নামে আরো একটি সিনেমায় অভিনয় করবেন টাবু।