ঢাকাSaturday , 24 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাঘি থ্রি’ নিয়ে আসছে টাইগার

Link Copied!

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে মুক্তি পায় টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি’ সিনেমাটি। এতে টাইগারের বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর। সাব্বির খান পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেন সাজিদ নাদিয়াদওয়ালা। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে সাফল্য লাভ করে।
বক্স অফিস সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘বাঘি টু’। এবার সিনেমাটিতে টাইগারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তার কথিত প্রেমিকা দিশা পাটানি। আহমেদ খান পরিচালিত এ সিনেমাটিও প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ৩০ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এ সবই পুরোনো খবর, নতুন খবর হলো- ‘বাঘি টু’ মুক্তির আগেই এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতারা। আজ সোমবার সকালে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এক টুইট বার্তায় এ ঘোষণা দেন। এতে তিনি লিখেন, ‘আমাদের উচ্ছ্বাস তিনগুণ বেড়ে গেছে! আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাঘি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মিত হতে যাচ্ছে।’
তৃতীয় কিস্তিতেও টাইগার শ্রফ অভিনয় করবেন। আর এটিও পরিচালনা করবেন আহমেদ খান। তবে টাইগারের বিপরীতে কাকে নেয়া হবে সে বিষয়ে জানা যায়নি।