ঢাকাThursday , 22 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেলতে পারলেন মাত্র ২৯ সেকেন্ড!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষ হওয়ার দ্বারপ্রান্তে। এমন সময়ে তৃতীয় এবং শেষ বদলি খেলোয়াড় মাঠে নামিয়ে দিলেন কোচ। আর সেই বদলি খেলোয়াড় মাঠে নামার ২৯ সেকেন্ড পরই শেষ হয়ে গেল ম্যাচ!
ঘটনাটা বুধবার লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম লেগানেস ম্যাচে। লেগানেসের মাঠে রিয়াল তখন ৩-১ গোলে এগিয়ে। যোগ করা সময়ের শেষ মিনিটে তৃতীয় বদলি খেলোয়াড় হিসেবে দানি সেবায়োসকে মাঠে নামান রিয়াল কোচ জিনেদিন জিদান। তবে স্প্যানিশ মিডফিল্ডার মাঠে ছিলেন মাত্র ২৯ সেকেন্ড।
মাতেও কোভাসিসের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সেবায়োস। গত ১৮ জানুয়ারির পর এটিই তার প্রথম ম্যাচ। তবে ২৯ সেকেন্ড নিশ্চয় তিনি আশা করেননি।
সেবায়োস শেষ ম্যাচ খেলেছিলেন একই স্টেডিয়ামেই। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের সেই ম্যাচে রিয়াল জিতেছিল ১-০ গোলে।
আর লা লিগায় সবশেষ মাঠে নেমেছিলেন ২০১৭ সালের ৯ ডিসেম্বর, যখন ঘরের মাঠে সেভিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।