স্পোর্টস ডেস্ক : ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১৯ রানে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল।
বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫০ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে দুই দফা বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ১৪.৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২১। তখন ১৯ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এরপর আর একটি বলও খেলা হয়নি।

