ঢাকাTuesday , 20 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জটিলতায় সালমানের ‘বিয়িং হিউম্যান’

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। অভিনয়ের পাশাপাশি নানা জনকল্যাণমূলক কাজ করে থাকেন তিনি। আর এসবই তার এনজিও বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’র মাধ্যমে করেন এ অভিনেতা। কিন্তু সংস্থাটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত অ্যালাইড কো-অপারেটিভ সোসাইটিতে বিয়িং হিউম্যান’র ২৪টি ডায়ালাইসিস মেশিন বসানোর কথা ছিল। এক বছরেরও বেশি সময় ধরে বরাদ্দ হলেও এখনো কাজ শেষ করতে পারেনি সংস্থাটি। এ ছাড়া সেখানে কর্মচারি নিয়োগ ও পরিচালনার দায়িত্বও পালন করেনি এটি। এ জন্য সংস্থাটি ব্ল্যাকলিস্টের অন্তর্ভুক্ত হতে পারে বলে সতর্ক করেছে বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে একজন কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, ‘ডায়ালাইসিস সেন্টারটি পরিচালনার জন্য বিয়িং হিউম্যান সংক্ষিপ্ত তালিকায় ছিল। ব্যাংক গ্যারান্টি দেয়ার পর তাদের কাজ করার সকল অনুমতি দেয়া হয়। কিন্তু প্রজেক্টটি সময়মতো শেষ না হওয়ায় তারা ব্ল্যাকলিস্টে পড়তে পারে জানিয়ে আমরা তাদের একটি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি।’
এদিকে বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের মূখপাত্র লরেটা লুইস সংবাদমাধ্যমে বলেন, ‘চুক্তিটির মধ্যে বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের কিছু বাধ্যতামূলক প্রয়োজনীয়তা যুক্ত করা প্রয়োজন। এ বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আনুষ্ঠানিক কোনো চুক্তিও সম্পন্ন হয়নি।’