ঢাকাTuesday , 20 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচ্ছেদের ঘোষণা দিলেন অ্যানিস্টন-থেরক্স

Link Copied!

বিনোদন ডেস্ক : বিয়ের প্রায় আড়াই বছর পর বিচ্ছেদের ঘোষণা দিলেন হলিউডের তারকা দম্পতি জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্স। গত বৃহস্পতিবার একটি মার্কিনভিত্তিক বিনোদন ম্যাগাজিনে তাদের বিচ্ছেদের বিবৃতি প্রকাশিত হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ঘিরে গুঞ্জন বন্ধ করতে আমরা বিচ্ছেদের ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুজনের সম্মতিতেই গত বছরের শেষে এ সিদ্ধান্ত নিই। আমরা দুজন ভালো বন্ধু, দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমাদের বন্ধুত্ব টিকে থাকবে। আমরা এটি গোপনেই সারতে চেয়েছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো প্রকার গুঞ্জন যেন না ছড়ায় এ জন্য সত্যটা সরাসরি জানিয়ে দিলাম। এর আগে যা ছাপানো হয়েছে সেটি সরাসারি আমাদের নয় বরং অন্য কারো মনগড়া কথা। সর্বশেষ কথা, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ধরে রাখতে আমরা বদ্ধ পরিকর।’
জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্সের পরিচয় ট্রপিক থানডার সিনেমার সেটে। ২০১১ সালে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০১২ সালে ওয়ান্ডারলাস্ট সিনেমায় একসঙ্গে অভিনয় করেন। এরপর একই বছরের আগস্টে বাগদান এবং ২০১৫ সালের আগস্টে বিয়ে করেন তারা। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই।