ঢাকাMonday , 19 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাবল হ্যাটট্রিকের পথে বানসালি-রণবীর-দীপিকা!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার পরিচালিত সর্বশেষ তিনটি সিনেমা রাম-লীলা, বাজিরাও মাস্তানি ও পদ্মাবত। এই তিন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় দুই বলিউড অভিনয়শিল্পী রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বানসালির আরো তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছেন এ দুজন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পদ্মাবত সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, শহিদ কাপুর ও দীপিকা পাড়ুকোন। এতে তিনজনের অভিনয়ই বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে রানি পদ্মিনি চরিত্রে দীপিকা ও আলাউদ্দিন খিলজি চরিত্রে রণবীর সিং দর্শক-সমালোচকদের নজর কেড়েছেন।
ভারতীয় একজন সিনেমা বিশ্লেষক সংবাদমাধ্যমটিতে বলেন, ‘বানসালি শুধু তাদের অভিনয়ে নয় আত্মত্যাগ দেখেও মুগ্ধ হয়েছেন। পদ্মাবত সিনেমার শুটিং বন্ধ ও মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পরেও তারা এ ব্যাপারে যথেষ্ট অবদান রেখেছে। অবশ্য রণবীর ও দীপিকা জানেন, যদি তারা তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তা হলে তার কাছে আরো ছয় বছর আটকা পড়ে যাবেন। বানসালি, রণবীর ও দীপিকা মিলে তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হবেন কিনা এটিই এখন দেখার বিষয়।’
এর আগে এক সাক্ষাৎকারে সঞ্জয় লীলা বানসালিকে প্রশ্ন করা হয়, তিনি দীপিকাকে নিয়ে আর কাজ করবেন কিনা। জবাবে তিনি বলেছিলেন, ‘দীপিকা অসাধারণ, সে আমার অত্যন্ত প্রিয়। তার কঠোর পরিশ্রম ও দক্ষতা শুটিং সেটে কাজ অনেক সহজ করে দেয়। সে তার প্রস্তুতি নেয় কিন্তু এমন ভাব করে না যে প্রস্তুতি নিচ্ছি। চুপিসারে সে এটা করে। যে নিজের কাজটি সততা নিয়ে করে তার সঙ্গে কাজ করা ভীষণ আনন্দদায়ক। সে খুবই সরল ও সৎ কিন্তু কাজের ব্যাপারে খুবই সূক্ষ্ম। তাকে নিয়ে সিনেমা বানানো এখনো শেষ হয়নি।’
অন্যদিকে রণবীর সিংকে নিয়ে তিনি বলেন, ‘আমি রণবীরকে যতটুকু বুঝতে পারি অন্য কোনো নির্মাতা তা বুঝবে না। রণবীর ও আমার মধ্যে বোঝাপড়াটা খুবই ভালো। আমি জানি কীভাবে তাকে পরিচালনা করতে হবে এবং তার সামর্থ্য কতটুকু। আমি জানি তাকে দিয়ে কী করতে হবে। সে বিশেষ একজন অভিনেতা। তার প্রচুর প্রাণশক্তি। সে অসাধারণ। তাকে নিয়েও আমার সিনেমা তৈরি শেষ হয়নি।’