ঢাকাSaturday , 17 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের ৩০ মিনিটের দাম ২ কোটি!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মাবত’। এতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন রণবীর। ‘পদ্মাবত’ সিনেমাটির সাফল্যে রণবীর পারিশ্রমিক বাড়িয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
সম্প্রতি মাত্র ৩০ মিনিটের একটি অনুষ্ঠানের জন্য রণবীর সিংকে ২ কোটি রুপির প্রস্তাব দেয়া হয়। এটি টেলিভিশন কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠান নয়। আর এজন্য তাকে দুই কোটি রুপি দেয়া হবে। কিন্তু এতেও রাজি হননি এই অভিনেতা।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েকদিন আগে একটি সংস্থা থেকে বিয়ের অনুষ্ঠানে ত্রিশ মিনিট উপস্থিত থাকার জন্য রণবীরকে দুই কোটি রুপি দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু রণবীর প্রস্তাবটি নাকচ করে দেন।
এ প্রসঙ্গে রণবীর সিং জানিয়েছেন, একটি কাজে হাত দিয়ে কখনও তিনি আরেকটি কাজ হাতে নেন না। এতে তার মনসংযোগ নষ্ট হয়। এজন্য যখন যেটা করেন, সেটা মন দিয়ে আগে শেষ করার চেষ্টা করেন। তারপর পরবর্তী কাজ নিয়ে ভাবনাচিন্তা করেন।
বর্তমানে ‘গুল্লি বয়’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রণবীর। এ সিনেমার কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজে হাত দেবেন না বলেও জানান তিনি। এ সিনেমায় রোগাটে এক রণবীরকে দেখা যাবে। যা দেখে তার ভক্তরা চমকে যাবেন।