ঢাকাFriday , 16 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানইউ ছেড়ে রিয়ালে যাবেন পগবা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাস ছেড়ে রেকর্ড ট্রান্সফারে ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পল পগবা। সম্প্রতি পছন্দের জায়গায় খেলতে না পারায় নিজের ফর্ম খুঁজে পেতে লড়ছেন ফরাসি এ তারকা। তার এ বাজে সময়ে গুঞ্জন উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নাকি লা লিগার জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন তিনি।
কোচ হোসে মরিনহোর অধীনে বর্তমানে মাঠে নিজের অবস্থানে নাকি সন্তুষ্ট নন পগবা। রেড ডেভিলসদের শেষ চার ম্যাচের কোনটিতেই পুরো সময় ধরে মাঠে খেলতে পারেননি তিনি। তাই বর্তমান কোচ মরিনহোর সঙ্গেও এক ধরনের তিক্ত সম্পর্ক তৈরি হচ্ছে তার। আর এ জন্যই নাকি নতুন ঠিকনায় পাড়ি দিতে যোগাযোগ করে চলছেন ফরাসি এ তারকা।
এল’ ইকুইয়েপের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোচ মরিনহোকে নাকি ৪-৩-৩ ফর্মেশন বদলে নিজের পছন্দের মিডফিল্ডে খেলতে দেওয়া কথা জানিয়েছিলেন পগবা। কিন্তু ফরাসি এ তারকার কথায় তেমন মনযোগ দিচ্ছেন না পর্তুগিজ কোচ মরিনহো। তাই তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। ইংলিশ জনপ্রিয় গণমাধ্যম সানের এক প্রতিবেদনে বলা হয়েছে ম্যানইউ ছেড়ে পগবার নতুন ঠিকনা হতে পারে রিয়াল মাদ্রিদ।