ঢাকাFriday , 16 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের পরামর্শেই অভিনয়ে সোনাক্ষী

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের দাবাং সিনেমার মাধ্যমে বলিউডের রুপালি জগতে তার পথচলা শুরু। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এ অভিনেত্রী জানিয়েছেন, সালমানের পরামর্শেই অভিনয়ে এসেছেন তিনি।
সম্প্রতি নেহা ধুপিয়ার ‘ভোগ বিএফএফ’ চ্যাট শোতে হাজির হয়েছিলেন সোনাক্ষী। সেখানেই এ কথা জানান তিনি। আকিরা অভিনেত্রী বলেন, ‘সালমান আমাকে বলেছিলেন, ‘ফ্যাশন ডিজাইনিং করে তুমি সময় নষ্ট করছ। পড়ালেখা বন্ধ কর। ওজন কমাও। অভিনেত্রী হয়ে যাও।’ আমি তার কাছে কৃতজ্ঞ।’
এ অনুষ্ঠানে সোনাক্ষীর সঙ্গে উপস্থিত ছিলেন মনীশ মালহোত্রা। প্রসিদ্ধ এ ফ্যাশন ডিজাইনার প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘তিনি ছিলেন আমার কাছে দেবতার মতো। কারণ আমি ফ্যাশন ডিজাইনিং করতাম।’
বর্তমানে হ্যাপি ভাগ যায়েগি রিটার্নস সিনেমার শুটিং করছেন সোনাক্ষী। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইত্তেফাক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় এ অভিনেত্রীর ওয়েলকাম টু নিউ ইয়র্ক সিনেমাটি।