ঢাকাThursday , 15 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালবাসা দিবসে সেনর হাল্কের সঙ্গে মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পোষা প্রানীর মধ্যে কুকুরই মানুষের সেরা বন্ধু। তাই বিশ্ব ভালোবাসা দিবসে নিজের কুকুর সেনর হাল্কের সঙ্গে অবসর সময় কাটাতে দেখা গেছে বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে।
নিজের জায়ান্ট ডগ সেনর হাল্কের সঙ্গে অবসর মুহূর্ত কাটানোর তিনটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। ওই সময় মেসির সঙ্গে ছিলেন তার পাঁচ বছর বয়সি বড় ছেলে থিয়াগো।
কোপা দেল’রের ফাইনাল নিশ্চিত হওয়ার পর সময়টা ভালোই কাটাচ্ছেন মেসি। যদিও লিগে সবশেষে ম্যাচে গেটাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তার দল বার্সেলোনা। নিজেদের পরের ম্যাচে লিগে অ্যাইবারে মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। পরের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে শক্তিশালী চেলসির বিপক্ষে খেলবে আর্নেস্তো ভালভর্দের শিষ্যরা। এর আগে বার্সা শিবিরের বড় তারকা মেসিকে ভ্যালেন্টাইনস ডেতে ফুরফুরে সময় কাটাতে দেখা গেল। মৌসুমের মাঝপথে ছয় দিনের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নির্ভার থাকার চেষ্টা করছেন মেসি।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে স্টামফোর্ড ব্রিজে খেলতে যাবে মেসি-সুয়ারেজ-কুতিনহোরা।