ঢাকাThursday , 15 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পারিশ্রমিক বাড়িয়েছেন রণবীর সিং!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং। এ অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পদ্মাবত। এতে আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমা মুক্তির পর থেকেই চরিত্রটিতে অভিনয়ের জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা পাচ্ছেন রণবীর।
পদ্মাবত সিনেমাটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর। রানি পদ্মিনি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। অন্যদিকে রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা গেছে শহিদ কাপুরকে। জানা গেছে, সিনেমাটির জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা। এ অভিনেত্রী ১৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এদিকে সিনেমাটির বক্স অফিস সাফল্যের পর পারিশ্রমিক বাড়িয়ে কথিত প্রেমিকার সমান চাইছেন রণবীর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘বক্স অফিসে আপনি যখন কোনো ভালো সিনেমা উপহার দিবেন তখন পারিশ্রমিক বাড়ানোটা সময়ের দাবি। রণবীর এখন তার দাম বাড়িয়ে চাইছেন। যেহেতু তার সিনেমা পুরো ভারতজুড়ে মুক্তি পেয়েছে তার পারিশ্রমিকটাও বড় অঙ্কের হবে। দীপিকার দিক থেকে তিনি অন্যান্য সিনেমার চেয়ে এটির জন্য বেশি দিন সময় দিয়েছেন। পদ্মাবত সিনেমার বর্তমান অবস্থা অনুযায়ী তার পারিশ্রমিক ১৩ কোটি রুপি যুক্তিসঙ্গত।’