ঢাকাThursday , 15 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আঁখি আলমগীরের ‘দুঃখ কোথারে’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। বেশকিছু জনপ্রিয গান গেয়ে মাতিয়েছেন অসংখ্য ভক্ত। এবার নতুন একটি গান নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন। ‘দুঃখ কোথারে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সুজন বড়ুয়া সাইম। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। সম্প্রতি রাজধানীর উত্তরায় গল্প নির্ভর মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন মুশফিক খান আলিফ, সোমা ও সুজন বড়ুয়া সাইম। এটি পরিচালনা করেছেন খান মাহী। একজন লেখকের প্রেমের গল্প নিয়েই মিউজিক ভিডিওর কাহিনি। গানের কথামালার সঙ্গে গল্পটি এগিয়ে যায়।
গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানটির সুর ও কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। গতানুগতিক ধারার বাইরে কাজটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। শ্রোতারা আমার নতুন গান পছন্দ করবেন বলে আশা রাখছি।’
এ প্রসঙ্গে শাহরিয়ার রাফাত বলেন, ‘আঁখি আলমগীর আপা যে ধরণের গান করে থাকেন এটি তার চেয়ে অনেকটা ভিন্ন। আর সুজন বড়ুয়া সাইম দাদা অসাধারণ লিখেছেন। গানটি দীর্ঘদিন মানুষের হৃদয়ে গেঁথে থাকবে বলে আমার বিশ্বাস।’
সুজন বড়ুয়া সায়েম বলেন, ‘দীর্ঘদিন ধরেই লেখালেখির সঙ্গে যুক্ত আছি। আমার লেখা কবিতার বইও বের হয়েছে। প্রচুর গান লিখেছি। তবে প্রথমবারের মতো আমার লেখা গান শ্রোতারা শুনতে পাবেন, এটা ভেবে খুব ভালো লাগছে। আর এজন্য রাফাতকে ধন্যবাদ দিতে চাই। কারণ রাফাত আমার গান নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।গানটি সবার ভালো লাগলে আমাদের কষ্ট সফল হবে বলে মনে করব। বাকিটা শ্রোতারা বিচার করবেন।’