ঢাকাThursday , 15 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতার বাছাই পর্ব উপজেলা পর্যায়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি, জেলা পর্যায়ে ২ মার্চ থেকে ৮ মার্চ, বিভাগীয় পর্যায়ে ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত এবং ঢাকায় চূড়ান্ত পর্ব ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্টের মধ্যে থাকবে- ক. রবীন্দ্র সঙ্গীত, খ. নজরুল সঙ্গীত, গ. দেশাত্মবোধক গান, ঘ. লোকগীতি, ঙ. বাংলা কবিতা আবৃত্তি, চ. একক বা দ্বৈত অভিনয়, ছ). নৃত্য (একক) এবং জ. নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতা।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) তে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।