ঢাকাTuesday , 13 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলি-দেবসেনার রসায়ন বাস্তবে আশা করবেন না

Link Copied!

বিনোদন ডেস্ক : বিল্লা, মির্চি, বাহুবলি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় তাদের প্রাণবন্ত অভিনয় দেখে মু্গ্ধ হন দর্শক। বিশেষ করে সবশেষ বাহুবলি : দ্য কনক্লুশন সিনেমায় বাহুবলি ও দেবসেনা চরিত্রে তাদের রোমান্স দর্শকের মন ছুঁয়ে গেছে। পাশাপাশি এ জুটিকে ঘিরে চাউর হয়েছে প্রেমের গুঞ্জন। শুধু তাই নয়, তারা বিয়ের পিঁড়িতে বসছেন এমন খবরও শোনা যাচ্ছে।
বাহুবলি : দ্য কনক্লুশন সিনেমার পর থেকেই মূলত প্রভাস-আনুশকা শেঠির বিয়ের গুঞ্জন শুরু হয়। এক সাক্ষাকারে আনুশকা জানান, এ সিনেমায় তার সহ-অভিনেতা রানা দাগ্গুবতির চেয়ে প্রভাস বেশি আকর্ষণীয়। এতে গুঞ্জনের পালে আরো হাওয়া লাগে। তবে শুরু থেকেই প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে আসছেন তারা। কিন্তু সাক্ষাৎকার কিংবা সিনেমার প্রচার সব জায়গাতে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাদের।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আনুশকা। সেখানেও প্রভাসের সঙ্গে তার বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে আনুশকা শেঠি বলেন, ‘প্রভাস ও আমি বিয়ে করছি না। দয়াকরে বাহুবলি-দেবসেনার রসায়ন বাস্তবে আশা করবেন না। এটি শুধু রুপালি পর্দার জন্য।’
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে আনুশকা শেঠি অভিনীত সিনেমা ভাগমতি। দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বেশ ভালো আয় করেছে এটি। অন্যদিকে প্রভাসের পরবর্তী সিনেমা সাহো। বর্তমানে এর শুটিং করছেন এ অভিনেতা। চলতি বছর মুক্তির কথা থাকলেও সিনেমাটি আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।