স্পোর্টস ডেস্ক : ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় পেয়েছে নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ১২ রানে হারিয়েছে কিউইরা।
এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে ফিরেছে টুর্নামেন্ট। ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয় পেল নিউজিল্যান্ড। সিডনিতে প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। আর ইংল্যান্ড হারল তিন ম্যাচের সবগুলোই, মানে হারের হ্যাটট্রিক! প্রথম তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের ফিফটিতে ৫ উইকেটে ১৯৬ রান করে নিউজিল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

