ঢাকাTuesday , 13 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিএসজি গ্রেট টিম : রোনালদো

Link Copied!

নিউজ ডেস্ক : রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই’র চ্যাম্পিয়নস লিগের ম্যাচ বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে। এখনই চায়ের কাপে ঝড় তুলছে এই ম্যাচ। চলছে আলোচনা-বিশ্লেষণ। সেই আলোচনায় এবার যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি জানিয়েছেন পিএসজি গ্রেট টিম। কিন্তু তারা শক্তিশালী ও একত্রিত।
গোল.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমরা একটি গ্রেট টিমের বিপক্ষে খেলতে যাচ্ছি। যাদের রয়েছে দারুণ দারুণ কয়েকজন খেলোয়াড়। তবে আমরা প্রমাণ করেছি রিয়াল মাদ্রিদ শক্তিশালী দল। আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ধাপে যেতে হলে আসন্ন দুই ম্যাচে আমাদেরকে খুবই ভালো খেলতে হবে। আমরা পিএসজিকে সম্মান করছি। তবে আমরা খুবই একত্রিত ও উজ্জীবিত।’
রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। বিষয়টি স্বীকার করে পর্তুগীজ তারকা বলেন, ‘আমি সব সময় খেলার জন্য ক্ষুধার্ত থাকি। নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করি। কখনো কখনো আপনি যেভাবে চাইবেন সেভাবে সবকিছু হবে না। যাইহোক, অভিজ্ঞতা আমাকে শিক্ষা দিয়েছে। আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে হলে কঠোর পরিশ্রম করে যেতে হবে।’