ঢাকাMonday , 12 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালাহ-ফিরমিনোর গোলে লিভারপুলের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল। মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোর গোলে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে ‘অল রেড’রা।
রোববার সাউদাম্পটনের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিভারপুলকে লিড এনে দেন ফিরমিনো। সালাহর পাস থেকে বল পেয়ে দারুণ শটে জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
প্রথমার্ধেই (৪২ মিনিট) ব্যবধান দ্বিগুণ করে ফেলে লিভারপুল। এবার ফিরমিনো গোল করান সালাহকে দিয়ে। ক্লাবের হয়ে এ মৌসুমে মিশরের এই ফরোয়ার্ডের এটি ২৯তম গোল।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তবে লিভারপুলের জয় নিয়ে মাঠ ছাড়তেও কোনো সমস্যা হয়নি।
এই জয়ে টটেনহামকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের (৫৬) সঙ্গে লিভারপুলের এখন ২ পয়েন্টের ব্যবধান। ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।