ঢাকাSunday , 11 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমারের গোলে পিএসজির জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে শিরোপা পুনরুদ্ধারের পথে আরো এক ধাপ এগিয়ে গেল পিএসজি। নেইমারের একমাত্র গোলে তুলুজকে হারিয়েছে উনাই এমেরির দল।
শনিবার প্রতিপক্ষের মাঠে আরো বড় ব্যবধানেই জিততে পারত পিএসজি। কিন্তু ক্রসবার-দুর্ভাগ্যে তা হয়নি। প্রথমার্ধে আঙ্গেল ডি মারিয়ার সরাসরি কর্নার থেকে বল লাগে ক্রসবারে। এই অর্ধে কোনো গোলও হয়নি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ৬৮ মিনিটে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন নেইমার। লিগ ওয়ানে এটি নেইমারের ১৯তম গোল। এর আটটিই করলেন শেষ চার ম্যাচে।
হ্যাটট্রিকও পেতে পারতেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে নেইমারের দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ব্যর্থ হয়। তবে পিএসজির জয়ের জন্য নেইমারের একটি গোলই যথেষ্ট ছিল।
এই জয়ে ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে অলিম্পিক মার্সেই।
আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।