ঢাকাSunday , 11 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পুরুষ ও মহিলা কুস্তি প্রতিযোগিতা শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রোববার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী (১১ ও ১২ ফেব্রুয়ারি) ৩৩ তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় সিনিয়র মহিলা কুস্তি প্রতিযোগিতা ২০১৮।
শহীদ ক্যাপ্টেন এম. মুনসর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্যান্যরা।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পুরুষ ও মহিলা উভয় বিভাগে মোট ১৬টি ওজন শ্রেণির প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। পুরুষ ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৮৬, ৯৭ ও ১২৫ কেজি এবং মহিলাদের ৪৮, ৫৩, ৫৫, ৫৮, ৬০, ৬৩, ৬৯ ও ৭৫ কেজি ওজন শ্রেণিতে রাজশাহী, কুমিল্লা, নড়াইল, খুলনা, কিশোরগঞ্জ, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার দল থেকে মোট ২০০জন কুস্তিগীর অংশ গ্রহন করছে।
আগামীকাল সোমবার বিকেল ৪টায় প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সভাপতি এবং নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খান, এমপি।