ঢাকাSunday , 11 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাটরিনার লুক ফাঁস

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডের অনেক জনপ্রিয় গানের তালে কোমর দুলিয়েছেন তিনি। নাচের দক্ষতার কারণে দর্শকের কাছ থেকে পেয়েছেন ভূয়সী প্রশংসা।
আমির খানের সঙ্গে থাগস অব হিন্দুস্তান সিনেমায় অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এর টাইটেল ট্র্যাকের ‍শুটিং শুরু করেছেন এ অভিনেত্রী। সেই শুটিং সেটের কিছু ছবি ফাঁস হয়েছে ইন্টারনেটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ফাঁস করা ছবিতে দেখা যায়- সোনালি রঙের পোশাকে গানের শুটিং করছেন ক্যাটরিনা।
গানটির কোরিওগ্রাফারের দায়িত্বে রয়েছেন প্রভুদেবা। ক্যাটরিনার সঙ্গে এ গানে আমিরকেও দেখা যাবে বলে জানা গেছে। গত সপ্তাহে এই গানের অনুশীলনের ভিডিও প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। এছাড়া অনুশীলনের ফাঁকে আমির ও প্রভুদেবার সঙ্গে সেলফিও প্রকাশ করেন তিনি।
যশ রাজ ফিল্মসের প্রযোজনায় থাগস অব হিন্দুস্তান সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে আমির-ক্যাটরিনা অভিনীত ধুম-থ্রি পরিচালনা করেছেন তিনি। এতে আরো অভিনয় করছেন- অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ প্রমুখ।