ঢাকাSaturday , 10 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলেদের নিয়ে মেসির জয় উদযাপন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সবশেষ ভ্যালেন্সিয়াকে হারিয়ে কোপা দেল’রের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। লা লিগা ও মর্যাদার চ্যাম্পিয়নস লিগেও দারুণ অবস্থানে দলটি। কোপা দেল’রের ফাইনাল নিশ্চিত হওয়ার পর দুই ছেলেকে নিয়ে জয় উদযাপন করেছেন বার্সেলোনা শিবিরের সেরা তারকা লিওনেল মেসি।
পরিবারকে নাকি ঠিক মতো সময় দেন না মেসি। তবে নিন্দুকদের এমন সমালোচনা ভুল প্রমান করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর মেসিকে দেখা গেছে পুরোদস্তুর ফ্যামিলি-ম্যান হিসেবে। ফুটবল মাঠের বাইরে নিজের পাঁচ বছর বয়সি ছেলে থিয়াগো ও দুই বছর বয়সি মাতেওর সঙ্গে সময় কাটাতে দেখা গেছে মেসিকে।
নিজের ইনস্টাগ্রাম পেজে দেওয়া ছবিতে দেখা গেছে দুই ছেলে সঙ্গে হাস্যজ্জোল মেসি। খেলনা সাইজ সোফায় বসে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। তৃতীয় সন্তানের বাবা হওয়ার অপেক্ষায় রয়েছেন মেসি। স্ত্রী অ্যান্তেনেল্লা রোকুজ্জোর পেটে সন্তানের কথা আগেই জানিয়েছিলেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সপ্তাহে নিজেদের এই অনাগত সন্তানের নাম প্রকাশ করেছেন মেসি-রোকুজ্জো জুটি। তাদের নতুন সন্তানের নাম হবে সিরো।
চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছে আর্জেন্টাইন ‍সুপারস্টার মেসি। এবার সব প্রতিযোগিতায় এখনও পর্যন্ত মোট ৩৫ গোল করেছেন পাঁচটি ব্যালন ডি’অর জয়ী এ তারকা।