ঢাকাSaturday , 10 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডের শুরুতেও জিম্বাবুয়েকে হারাল আফগানরা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডের শুরুতেও জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। গতকাল রাতে আরব আমিরাতে জিম্বাবুয়েকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা।
অভিজ্ঞতার বিচারে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যে রয়েছে যোজন-যোজন দূরত্ব। তবে মাঠের লড়াই অভিজ্ঞ দল জিম্বাবুয়েকে লজ্জা উপহার দিয়ে চলছে বিশ্ব ক্রিকেটে অপেক্ষাকৃত নবীন দল আফগানিস্তান। আরব আমিরাতের শারজাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে রহমত শাহের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে রশিদ খান ও মুজিবুর রহমানদের দাপুটে বোলিংয়ে পথ হারিয়ে মাত্র ৩৪.৪ ওভারে ১৭৯ রান তুলতেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে।
আফগানদের ছুঁড়ে দেওয়া ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া ছিল জিম্বাবুয়ের ব্যাটিং। দলটির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসটি খেলতে পেরেছেন সোলোমন মিরে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন ক্রেইগ আরভিন। এছাড়া সিকান্দার রাজা ২৫ ও কাইল জারভিস ২০ রান করেন, হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর সমান ১৬ রান করে আউট হয়েছেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্ক ছুঁতে না পারায় ১৭৯ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংসটি খেলেন রহমত শাহ। ১১০ বল মোকাবিলা করে ৮ চার ও ৪ ছক্কায় এ ইনিংসটি খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান করে অপরাজিত ছিলেন নাজিবুল্লাহ জাদরান। ওপেনিংয়ে নামা ইনসানুল্লাহর ব্যাট থেকে আসে ৫৪ রান। এছাড়া নাসির জামাল ৩১ ও মোহাম্মদ শাহজাদ ৩৬ রন করেন।
শারজায় এ জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। একই ভেন্যুতে আগামী ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানরা।