ঢাকাFriday , 9 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ে পেয়ে গেছেন সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স পঞ্চাশ উর্ধ্ব কিন্তু ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তকমা এখনো তার নামের সঙ্গে রয়েই গেছে। এ জন্য প্রায়ই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। তবে এ অভিনেতা সবসময়ই বলে আসছেন মেয়ে খুঁজে পেলেই বিয়ে করবেন।
এদিকে ৬ ফেব্রুয়ারি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইট করেন সালমান। তিনি লেখেন, ‘মুঝে লাড়কি মিল গ্যায়া’ অর্থাৎ ‘আমি মেয়ে পেয়ে গেছি।’ এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, বিয়ের জন্য মেয়ে খুঁজে পেয়েছেন সালমান। খুব শিগগির হয়তো বিয়ে করছেন তিনি।
তবে যারা ভাবছেন, এবার হয়তো সালমানের ব্যাচেলর তকমাটা ঘুচতে চলেছে তাদের আশায় গুড়েবালি। কারণ বিয়ের জন্য নয়, ভগ্নিপতি আয়ুশ শর্মার জন্য মেয়ে খুঁজে পেয়েছেন সালমান।
আয়ুশ শর্মার অভিষেক সিনেমা লাভরাত্রি। এ সিনেমার জন্যই মূলত নায়িকা খুঁজে পেয়েছেন বজরঙ্গি ভাইজান অভিনেতা। সেটিই তার টুইটে জানিয়েছেন তিনি। সিনেমাটির প্রযোজনা করছেন সালমান খান। জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন অভিরাজ মিনাওয়ালা। এ মাসেই সিনেমার শুটিং শুরু হবে এবং চলতি বছরের শেষে এটি মুক্তি পাবে।