ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রসেনজিতের তিন ভুল

Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। ১৯৬৮ সালে তার বাবা বিশ্বজিৎ পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ নামে চলচ্চিত্রে প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় রুপালি পর্দায় হাজির হন। এরপর অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।
অভিনয় ক্যারিয়ারে পেয়েছেন যশ-খ্যাতি। টলিউডে তিনি ‘বুম্বা দা’ নামেও পরিচিত। ৫৫ বছর বয়সি এই অভিনেতা অভিনয় ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তি জীবনে তারও কিছু ভুল ভ্রান্তি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেন প্রসেনজিৎ। এ সময় তার জীবনের তিনটি ভুল প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে প্রসেনজিৎ বলেন, ‘‘প্রসেনজিৎ হওয়াটাই তো বড় ভুল। আমি আজ যে জায়গাটা তৈরি করতে পেরেছি, সে জন্য বহু মানুষ যেমন আমায় আশীর্বাদ করেন, অনেকের আবার অসুবিধেও হয়।’ ‘ছোটবেলায় বাবার কোনো কথাই সেভাবে শুনিনি। আজ মনে হয়, শোনা উচিত ছিল।’ ‘আমার চরিত্রের একটা ভুল আছে। অনেক সময় কোনো কোনো পরিস্থিতি হ্যান্ডেল না করতে পারলে নিজেকে গুটিয়ে নিই। এতে অনেকে ভুল বোঝেন।’’
অভিনয় ক্যারিয়ারে অনেক চিত্রনায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রসেনজিৎ। তার মধ্যে অন্যতম জনপ্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে ‘প্রাক্তন’ সিনেমার মাধ্যমে একসঙ্গে ফেরেন এই জুটি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এ সিনেমাটি ২০১৬ সালের ২৭ মে মুক্তি পায়।
মুক্তির পর দর্শক মনে আবারো নতুন করে নাড়া দেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ‘প্রাক্তন’ সিনেমাটি সফল হওয়ার পর ‘দৃষ্টিকোণ’ নামে নতুন একটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। এটি পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলি। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে।